প্রতিনিধি ১৩ মার্চ ২০২৫ , ১১:২০:৫১ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : জাতীয় পরিচয় পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে হস্তান্তরের কুট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। ১৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় ফটিকছড়ি উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন কারার সময় বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা বাবু অরুণ উদয় ত্রিপুরা ও সহকারী নির্বাচন কর্মকর্তা বাবু রাজিব ঘোষ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাটাএন্টি কর্মকর্তা মোঃ এমরান হোসেন, বাবু সুমন,মুহাম্মদ আব্দুর রব,মুহাম্মদ মিজানুর রহমান ও মুহাম্মদ কামরুল হাসান সহ অন্যান্য কর্মচারীগণ।
বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধানের ১৮ তম অনুচ্ছেদে বলা হয়েছে স্বাধীন নির্বাচন কমিশনের অধিনে নির্বাচন পরিচালনা করবে, জাতীয় পরিচয় পত্র পরিসেবা সহ সকল কাজ নির্বাচন কমিশনের অধিনে পরিচালত হবে। সাথে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবা মুলক কাজ করবে।জাতীয় পরিচয় পত্র পরিসেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে স্বাধীন নির্বাচন কমিশন বদ্ধপরিকর। বার বার এই সেবা প্রশ্নবিদ্ধ করতে একটি কুচক্রী মহল কুট পরিকল্পনার করে চলছে। এর আগে ফ্যাসিবাদি সরকারের আমলে এই কুট পরিকল্পনার করে ছিল কিন্তু তারা সফল হতে পারেনি। আবার ও অন্তবর্তী কালিন সরকারের আমলে আবার ও সেই পরিকল্পনা করে চলছে। যদি আমলাতান্ত্রিক করে থাকে তা হলে জনগণ পতিহত করবে।জনগণ সেবা থেকে বঞ্চিত হবে।
অন্তবর্তীকালীন সরকার তা থেকে সরে না আসে তা হলে আরো কঠোরভাবে কর্মসূচি গ্রহণ করতে বাধ্য থাকবে।