প্রতিনিধি ১৭ মার্চ ২০২৬ , ১০:৫৫:৩০ প্রিন্ট সংস্করণ

মো: রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে “সীতাকুণ্ড ছাত্রদল ফোরাম”-এর আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) বিকাল ৪টায় উপজেলার উত্তর বাজারস্থ রাজবাড়ী রেস্তোরাঁয় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গাজী সুজা উদ্দীন।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এস এম তোফায়েল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজমল হোসেন হিরোর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি এস এম ফোরকার আবু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী।
এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মহিনউদ্দিন সালাউদ্দিন সোহাগ, মো. আলী আকবর বাহার, ইকবাল হোসেন বাপ্পি, আবুল মনছুর, আইয়ুব আলী, আলী হোসেন মানিক, সাইফুল ইসলাম, মো. বেলাল উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সীতাকুণ্ডে বিএনপির রাজনীতিতে ছাত্রদলের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। ছাত্রদল থেকে উঠে আসা অনেক নেতা বর্তমানে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করছেন। অতীতের আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনগুলোতে ছাত্রদলের সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
তারা আরও বলেন, ছাত্রদলের অনেক সাবেক নেতা বর্তমানে অবহেলা ও নির্যাতনের শিকার হলেও দলের দুর্দিনে তারাই অগ্রণী ভূমিকা রাখবেন। বক্তারা সীতাকুণ্ড উপজেলার সকল সাবেক ছাত্রদল নেতাদের সমন্বয়ে একটি সুসংগঠিত ফোরাম গঠনের আহ্বান জানান।