উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ডে এলপিজি গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, ভোক্তাদের ভোগান্তি চরমে

  প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৬ , ১০:৪১:৫৬ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে এলপিজি গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন এলাকায় অসাধু ব্যবসায়ীদের একটি সিন্ডিকেটের মাধ্যমে গ্যাস সিলিন্ডার চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

বর্তমানে সরকারের নির্ধারিত ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য ১,৩০৬ টাকা হলেও সীতাকুণ্ডের কুমিরা, সোনাইছড়ি, ভাটিয়ারী ও পৌরসভা এলাকার বিভিন্ন দোকানে তা ১,৬০০ টাকায় বিক্রি করা হচ্ছে। ফলে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের কাছ থেকে গড়ে ২৯৪ টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ যখন নাজেহাল, তখন এই অতিরিক্ত মূল্য আদায় তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। সরকারি নির্দেশনা অমান্য করে এই অতিরিক্ত মুনাফা গ্রহণ সম্পূর্ণ অবৈধ এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল।

ভুক্তভোগী সাধারণ জনগণ ও সচেতন মহল থেকে প্রশাসনের কাছে তিন দফা দাবি জানানো হয়েছে—
কুমিরা বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে নিয়মিত মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা।সরকারি নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করা।অতিরিক্ত মূল্য গ্রহণকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

এ বিষয়ে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সীতাকুণ্ডবাসী। তারা আশা করছেন, দ্রুত পদক্ষেপ নেওয়া হলে এলপিজি গ্যাসের বাজারে শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষ স্বস্তি পাবে।

আরও খবর 27

Sponsered content