Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

“দ্রুত সময়ে ক্ষতিপূরণের ব্যবস্থা হবে “আউটার রিং রোড পরিদর্শনে সিডিএ চেয়ারম্যান ইউনুছ

  প্রতিনিধি ২৩ জুন ২০২৪ , ১০:২৩:৫৬ প্রিন্ট সংস্করণ

সিটি রিপোর্টার: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চলমান প্রকল্প আউটার রিং রোড পরিদর্শন করেছেন সিডিএর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।

গত শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম বায়েজিদ লিংক রোডের চলমান কাজ পরিদর্শন শেষে তিনি আউটার রিং রোড পরিদর্শন করেন। এ সময় সিডিএর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে তাদের দ্রুত সময়ে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবেন বলে আশ্বাস্ত করেছেন ।




এছাড়া তিনি আরো বলেন, আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব দিয়েছেন। আমি নেত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে চট্টগ্রাম নগরীকে স্মার্ট চট্টগ্রামে রূপান্তর করতে চাই। আর এতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

পরিদর্শনকৃত প্রকল্পসূমহ হল, বায়েজিদ লিংক রোড, দক্ষিণ হালিশহরস্থ আউটার রিং রোড, র‌্যাব–৭ সংলগ্ন ফিডার রোড–১।




পরিদর্শনকালে সিডিএ চেয়ারম্যান ইউনুছ এর সাথে আরো উপস্থিত ছিলেন- সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ, সহকারী প্রকৌশলী নিয়াজ মোঃ মামুন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।




আরও খবর 25

Sponsered content