প্রতিনিধি ৭ মার্চ ২০২৫ , ১১:১৫:২৬ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : ফটিকছড়ি শফিকীয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত সৈয়দ আবদুল বারী শাহ রহঃ পবিত্র ওরশ শরিফ ও মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা দরবারে সজ্জাদনশীন রাহনুমা শরীয়ত, পীরে তরিকত হাদিয়ে দ্বীনোমিল্লাত মুর্শেদে বরহক ওস্তাজুল ওলমা হযরতুলহাজ্ব আল্লামা শাহ ছুপি চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী মাঃজিঃআঃ ছদারতে বায়তুল মুনির জামেমসজিদ অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টা থেকে খতমে কুরআন, গাউছিয়া,খাজেগান বাদে জুমা তকরির করেন চট্টগ্রাম ছোবহানিয়া আলিয়া কামিল এম,এ মাদ্রাসার মোহাদ্দেস ও বায়তুল মুনির জামেমসজিদ খতিব মাওলানা মোহাম্মদ মনির উদ্দিন, ফটিকছড়ি জামে উল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মহি উদ্দিন মুনিরী,মনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ রাশেদুল আলম শফিকী,পাইন্দং আমতলী সিদ্দিকীয়া মঈনিয়া দাখিল মাদ্রাসা সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন শফিকী,ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন শামসী,মাওলানা আরফাত উদ্দিন হাসান।
মাওলানা নাছির উদ্দীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শফিকীয়া দরবার শরীফের মেজ শাহজাদা ও বারিয়া শফিকুল মুনির যুব কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ছালাহ উদ্দিন কাদের চৌধুরী,আন্জুমানে বারিয়া মুনিরীয়া আহমদীয়া বাংলাদেশের মহাসচিব হাটহাজারী অদুদিয়া সুন্নিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক মোহাদ্দেস আলহাজ্ব মাওলানা হাবিব আহমদ মুনিরী,যগ্ন মহাসচিব মাস্টার মুহাম্মদ আব্দুল মান্নান, মাস্টার মুহাম্মদ আমান উল্লাহ, বারিয়া শফিকুল মুনির ওলমা পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম মুনিরী,বারিয়া শফিকুল মুনির যুব কমিটির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ মুছলেহ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ আবছার উদ্দিন চৌধুরী, সাংবাদিক ছৈয়দ মোহাম্মদ নুরুল আবছার নূরী প্রমুখ।মিলাদ কিয়াম পরিচালনা করেন হাটহাজারী মির্জাপুর জয়নুল উলুম মোমেনি আলিম মাদ্রাসার সহসুপার আলহাজ্ব মাওলানা রিয়াজ মুহাম্মদ।
মাহফিলের শেষে দেশ জাতির ও মুসলিম বিশ্বের মঙ্গল কামনা করে মুনাজাত করেন শফিকীয়া দরবার শরীফের বড় শাহজাদা ও মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ কারী মাওলানা মুহাম্মদ ফখরু উদ্দিন কাদের চৌধুরী।