প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৫ , ১০:৫৬:১৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নিবন্ধন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য উৎপাদন এবং বাজারে প্রচলিত বিভিন্ন কোম্পানির লোগো নকল করে মোড়কজাত করায় হামজারবাগের পারভেজ ফুড প্রোডাক্টসকে জরিমানা করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস এ অভিযানে নেতৃত্ব দেন।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানিয়েছেন, প্রতিষ্ঠানটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে যথাযথ নিবন্ধন ছাড়াই খাদ্যপণ্য বিশেষত শিশুখাদ্য উৎপাদন এবং বাজারে প্রচলিত বিভিন্ন কোম্পানির লোগো নকল করে মোড়কজাত করাসহ নানা অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় মালিকপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।