Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
তথ্যপ্রযুক্তি

বাংলালিংকের গ্রাহকেরা পাবে দ্বিগুণ গতির ইন্টারনেট সুবিধা

  প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২২ , ১০:৩৪:০৩ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নেটওয়ার্ক কাভারেজ ৫০ শতাংশ বৃদ্ধি করেছে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক। প্রযুক্তিগত উন্নয়নের ফলে এই অঞ্চলের বাংলালিংক গ্রাহকেরা উপভোগ করতে পারবেন দ্বিগুণ গতির ইন্টারনেট সুবিধা



রোববার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলালিংকের স্বতাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কান তেরজিও গ্লু এ তথ্য তুলে ধরেন।

ভিওন এর সিইও কান তেরজিও গ্লু বলেন, দেশের সব অঞ্চলের গ্রাহকদের জন্য সর্বোচ্চ গতির ফোর-জি নেটওয়ার্ক ও মানসম্মত ডিজিটাল সার্ভিস নিশ্চিতের লক্ষ্যে বাংলালিংক নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। গত নয় মাসে সারা দেশে বাংলালিংকের ৩ হাজার ২০০টিরও বেশি বেইজ ট্রান্সসিডার স্টেশন স্থাপন করা হয়েছে। এছাড়া গত মাসে দেশের প্রথম অপারেটর হিসেবে ২ দশমিক ৩ গিগাহার্জ ব্যান্ডের নতুন তরঙ্গ দিয়ে ও টিডিডি প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যৎ প্রজন্মের ফো-রজি চালু করেছে বাংলালিংক।



প্রযুক্তিগত উন্নয়নের কারণে বাংলালিংক দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে বলেও জানান কান তেরজিও।

তিনি বলেন, ‘টানা তৃতীয় বছরের মতো দেশের সর্বোচ্চ গতির মোবাইল নেটওয়ার্ক হিসেবে ওকলা’র স্বীকৃতিও পেয়েছে বাংলালিংক।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমরা গত কয়েক বছরে চট্টগ্রামে যে প্রযুক্তি অবকাঠামো গড়ে তুলেছি, সেটিকে এই ধরনের উদ্যোগ আরও মজবুত করবে। আমি আশা করি, ভবিষ্যতেও বাংলালিংক এভাবে চট্টগ্রামকে প্রযুক্তির দিক থেকে এগিয়ে নিতে সহযোগিতা করে যাবে। ’



বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘দেশের সব প্রান্তে আধুনিক ডিজিটাল অবকাঠামো নিশ্চিত করার জন্য সরকারের যে লক্ষ্য, সেটির সঙ্গে বাংলালিংকের এই প্রচেষ্টা সামঞ্জ্যপূর্ণ। ’

বাংলালিংকের সিইও এরিক অস বলেন, ‘সারাদেশে বিস্তৃত একটি অপারেটর হওয়ার লক্ষ্যে আমরা দ্রুত গতিতে শক্তিশালী ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণ করেছি। বাণিজ্যিক কেন্দ্র হিসেবে জাতীয় গুরুত্বের কারণে চট্টগ্রাম আমাদের সম্প্রসারণ পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। ’



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, রিজিওনাল ডিরেক্টর সৌমেন মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর 18

Sponsered content