Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

ইউটিউবসহ গুগলের সব সেবা চালু, ফেসবুক-টিকটক এখনই নয়

  প্রতিনিধি ২৫ জুলাই ২০২৪ , ১০:০১:৪৭ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: গুজব ও অপতথ্য ছড়িয়ে উসকানি দেওয়ার অভিযোগে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটসহ গুগল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সার্ভারগুলো বন্ধ করা হয়েছি। দু’দিন আগে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি সচল হয়নি।

কিন্তু মোবাইল ইন্টারনেট তথা ফোরজি সেবা এখনো চালু হয়নি। ফেসবুক, টিকটকের মতো জনপ্রিয় অ্যাপগুলোও বন্ধ রয়েছে।




বিটিআরসি এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপিএবি জানায়, ২৩ জুলাই থেকে ঢাকা ও চট্টগ্রামে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। এরপর দিন ২৪ জুলাই দেশব্যাপী ইন্টারনেট চালু করে দেওয়া হয়েছে।

আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক জানান, বিটিআরসির নির্দেশনার পর বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল ৩টা থেকে গুগলের সব সার্ভিস চালু করা শুরু হয়েছে। তবে পুরোপুরি আপডেট হতে সময় লাগবে।

তিনি জানান, গুগল একটা বড় ক্যাশ সার্ভার। ইউটিউব, ক্লাউড ফেয়ার, মেইল সবই গুগলের ক্যাশ সার্ভার। গুগল আপ হয়ে গেলে এর সার্ভিস এবং নেটের গিতিও অনেকাংশে ভালো হয়ে যাবে।

গুগলের সেবা চালু হলেও বাকি আছে ফেসবুক, টিকটক আকামাই, বাইসান। এই চারটি সার্ভার আপ হতে হয়তো আরও সময় লাগবে বলে জানায় আইএসপিএবি ও বিটিআরসি।




ব্রডব্যান্ড ইন্টানেটের পাশাপাশি গুগলের সার্ভিস ধীর গতি হওয়ার কারণ ব্যাখ্যা করে ইমদাদুল হক বলেন, মোবাইল ইন্টারনেটের ১০ কোটি ব্যবহারকারী সবাই এখন ব্রডবান্ডের নেট ব্যবহার করছে। তারা নিজেদের মধ্যে শেয়ার করছে। একজনের জায়গায় দেখা যাচ্ছে পাঁচজন ব্যবহার করছে। কিন্তু এত ব্যান্ডউইথ তো আমাদের নেই। ইন্টারনেটের গতি কম হওয়ার এটা একটা বড় কারণ।

তিনি আশা করেন, গুগলের যেহেতু সব সেবা চালু হয়ে গেছে, এখন আস্তে আস্তে ইন্টারনেটের পরিস্থিতি নরমাল হয়ে যাবে।

দুর্বৃত্তদের আগুনে মহাখালীতে পুড়িয়ে দেওয়া ডাটা সেন্টারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমরা এখনো আমাদের ট্রান্সমিশন ক্যাবল সবগুলো আপ (চালু) করতে পারিনি। ব্যাকআপ সবই পুড়ে গেছে। সেগুলো রিস্টোর চলছে। এখন মোটামুটি কাজ চালানোর মতো অবস্থায় আছে।

এদিকে, বিটিআরসির একজন কর্মকর্তা জানান, গুগলের সব ক্যাশ সার্ভার চালুর জন্য আইআইজিকে নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাশ সার্ভারের মধ্যে গুগলের সব সেবা রয়েছে। তবে ফেসবুক বন্ধ থাকছে।




ওই কর্মকর্তা বলেন, গুগলের ক্যাশ সার্ভারগুলো যখন চালু হয়ে যাবে তখন ইন্টারনেটের গতি বাড়বে। যেমন- সিঙ্গাপুর থেকে ডাউনলোড করতে সময় লাগে। এর পরিবর্তে দেশে সরাসরি ডাউনলোড হলে গতি বাড়ে।

এরআগে বুধবার (২৫ জুলাই) বিটিআরসিতে সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, মোবাইল ইন্টারনেট আগামী রোব বা সোমবার চালু হতে পারে। কিন্তু ফেসবুক-টিকটক চালু হতে আরও সময় লাগবে। তার আগে তাদের আমাদের দেশের নীতি-পলিসি মানতে হবে। এজন্য জবাবদিহিতা করতে হবে।




আরও খবর 17

Sponsered content