উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ি শফিকীয়া দরবার শরীফের মাসিক জিকির মাহফিল সম্পন্ন

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৫ , ৯:০১:৩৮ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : চট্টগ্রামের ফটিকছড়ি শফিকীয়া দরবার শরীফের উদ্দ্যেগে পবিত্র সফর মাসের জিকির মাহফিল শফিকীয়া দরবার শরীফের সাজ্জাদনশীন রাহনুমায়ে শরিয়ত তরিকত হাদিয়ে দ্বীনোমিল্লাত মুর্শেদ বরহক ওস্তাদ ওলামা হযরতুলহাজ্ব আল্লামা শাহ ছুফি চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী মাঃজিঃআঃ ছদারতে বায়তুল মুনির জামেমসজিদ অনুষ্ঠিত হয়। এতে তকরারি করেন চট্টগ্রাম ছোবহানিয়া আলিয়া কামিল এম এ মাদ্রাসার মোহাদ্দেস ও বায়তুল মুনির জামেমসজিদ খতিব মাওলানা মুহাম্মদ মনির উদ্দিন, ফটিকছড়ি জামেউল উলুম সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মহি উদ্দিন মুনিরী, নাজিরহাট জামেয়া আহমদীয়া মিল্লীয়া কামিল এম এ মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা বজলুল করিম মুনিরী।

আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন শফিকী সঞ্চালনায় উপস্থিত ছিলেন শফিকীয়া দরবার শরীফের বড় শাহজাদা ও মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ পীরে তরিকত আলহাজ্ব হাফেজ কারী মাওলানা মুহাম্মদ ফখরু উদ্দিন কাদের চৌধুরীর, মেজ শাহজাদা ও বারিয়া শফিকুল মুনির যুব কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ছালাহ উদ্দিন কাদের চৌধুরী, হাটহাজারী অদুদিয়া সুন্নিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা সাবেক মোহাদ্দেস আলহাজ্ব মাওলানা হাবিব আহমদ মুনিরী,হাটহাজারী মির্জাপুর জয়নুল উলুম মোমেনিয়া আলিম মাদ্রাসার উপ-অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রিয়াজ মাহমুদসহ দেশের বিভিন্ন এলাকা থেকে দরবারের সালেকিনগণ।মাহফিলের শেষে দেশ জাতির ও মুসলিম বিশ্বের শান্তি কামনা করে মুনাজাত করেন শফিকীয়া দরবার শরীফের বড় শাহজাদা ও মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ পীরে তরিকত আলহাজ্ব হাফেজ কারী মাওলানা মুহাম্মদ ফখরু উদ্দিন কাদের চৌধুরী।

আরও খবর 27

Sponsered content