Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু: ফটিকছড়িতে সেবা ক্লিনিক সীলগালা

  প্রতিনিধি ৫ জুলাই ২০২৩ , ১০:৩৯:৫৩ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী: ফটিকছড়ি পৌরসভা সদর বিবিরহাটস্থ সেবা ক্লিনিক এন্ড ল্যাব ইন কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০০০(পাচঁ হাজার) টাকা জরিমানা ও লাইসেন্স না থাকায় সীলগালা করে দেয়া হয়েছে।

৫ জুলাই বুধবার দুপুরে ফটিকছড়ি উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটি,এম,কামরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।




এই সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আরিফিন আজিম,সেবা ক্লিনিক ও ল্যব ইন এর পরিচালক বাবু শ্যামল কুমার দত্ত।




উল্লেখ্য, গত ৪জুলাই মঙ্গলবার সন্ধ্যা সাতটার সময় এই সেবা ক্লিনিক এন্ড ল্যাব ইনে সিজার করার সময় ভুল চিকিৎসার কারণে এক ডেলিভারী রোগী ও তার গর্ভে থাকা সন্তান মারা যায়। এনিয়ে এলাকায় থমথমে পরিস্হিতি বিরাজ করছে।




আরও খবর 27

Sponsered content