Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ওয়াহিদুল আলম আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন: মীর হেলাল

  প্রতিনিধি ৩০ মে ২০২৫ , ১০:৪৫:৪০ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও চিফ হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে হাটহাজারীর লালিয়ার হাট জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তিনি জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় মীর হেলাল বলেন, সৈয়দ ওয়াহিদুল আলম আপাদমস্তক একজন গণতন্ত্রমনা নেতা ছিলেন। তিনি গণতন্ত্রের পক্ষে সব সময় কথা বলেছেন।আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন।

তিনি বলেন, দীর্ঘ সতের বছর দেশের জনগণ গণতন্ত্রের জন্য আন্দোলন করে গুম-খুন, মামলা -হামলার শিকার হয়েছে। দেশের মালিক জনগণ। জনগণের দ্বারা নির্বাচিত সরকার ছাড়া কারো তাঁবেদারি জনগণ মেনে নেবে না। যারা নির্বাচনকে ভয় পায় তারা গণতন্ত্র বিশ্বাস করে না। তারা জনগণকে ভয় পায়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের ভাই উপজেলা বিএনপির সদস্য সৈয়দ নেসারুল আলম বুলু, হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, পৌরসভা বিএনপির আহবায়ক জাকির হোসেন প্রমুখ।

আরও খবর 27

Sponsered content