Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

নানিয়ারচরে বন্যাদুর্গতদের পাশে সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৬ , ১২:০০:১৯ প্রিন্ট সংস্করণ

​মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:- রাঙামাটির নানিয়ারচর উপজেলার ইসলামপুর মাদ্রাসা আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য মন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ান। আজ (শুক্রবার) তিনি এই আশ্রয়কেন্দ্রে যান এবং সেখানে অবস্থানরত ক্ষতিগ্রস্ত মানুষদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি দুর্গতদের মাঝে খাবারের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।​

পরিদর্শনকালে সাবেক এই মন্ত্রী আশ্রয়কেন্দ্রে অবস্থান করা মানুষের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন। তিনি তাদের অভাব-অভিযোগ ও দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বর্তমান এই সংকটময় পরিস্থিতিতে তাদের পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।​এ সময় সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের সাথে রাঙামাটি জেলা ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, কোষাধ্যক্ষ জসিমউদদীন এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন।

​এছাড়াও নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান হাওলাদার, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ দুর্গত মানুষদের সাহস যোগান এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর 29

Sponsered content