Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

ইংল্যান্ডে পৌঁছেছেন শান্ত-রাব্বিরা

  প্রতিনিধি ১ মে ২০২৩ , ১০:২৩:৪৩ প্রিন্ট সংস্করণ

খেলাধুলা ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ইংল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দলের একাংশ। আজ সোমবার লন্ডনের মাটিতে পা রাখেন নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বিরা।

এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।




গতকাল দিবাগত রাতে শান্ত, ইয়াসিরের সঙ্গে ইংল্যান্ডের পথে রওনা দেন তৌহিদ হৃদয়, মৃত্যুঞ্জয় চৌধুরীরা। এরপর আজ সকাল ১০টা ১৫ মিনিটে দেশ ছাড়েন জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার। প্রথম বহরে বেশিরভাগই টিম ম্যানেজম্যান্টের সদস্যরা গেছেন।

যদিও দলের সঙ্গে এখনো যোগ দেননি মোস্তাফিজুর রহমান ও লিটন দাস। দুজনেই ব্যস্ত ছিলেন আইপিএল খেলতে। কিন্তু পারিবারিক কারণে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরতে হয় লিটনকে। আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন তিনি। মোস্তাফিজ দিল্লি থেকে সরাসরি চলে যাবেন ইংল্যান্ডে।




ছুটি নেওয়ায় আপাতত যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান। আগামী ৫ মে সেখান থেকে ইংল্যান্ডের পথে উড়াল দেবেন এই অলরাউন্ডার।

এদিকে সিরিজের আয়োজক আয়ারল্যান্ড হলেও খেলা হবে ইংল্যান্ডের মাটিতে। চেমসফোর্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ৯ মে। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৪ মে।




আরও খবর 16

Sponsered content