Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া হলো বাংলাদেশের

  প্রতিনিধি ৭ জুন ২০২৬ , ১২:৫৩:৪১ প্রিন্ট সংস্করণ

খেলাধুলা ডেস্ক: টানা দুই আসরের শ্রেষ্ঠত্ব ধরে রেখে অনন্য এক হ্যাটট্রিক শিরোপার হাতছানি ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ফাইনালে স্বাগতিক ভারতের শক্তিশালী দেয়াল ভাঙতে পারল না লাল-সবুজের প্রতিনিধিরা।

২০২৬ সাফ নারী চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনালে আজ গোয়ার মাটিতে ভারতের কাছে ৩-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় লড়াই জমিয়ে তুললেও, দ্বিতীয়ার্ধে ভারতের আক্রমণাত্মক ফুটবলের সামনে পরাস্ত হতে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

ফলে ট্রফি ধরে রাখার মিশন ব্যর্থ হওয়ার পাশাপাশি হাতছাড়া হলো দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশের টানা তৃতীয়বারের মতো ঐতিহাসিক শিরোপা জয়ের স্বপ্ন।
ফাইনালে কোচ পিটার বাটলারের নতুন কৌশলে শুরু থেকেই ভারতকে চাপে রেখেছিল বাংলাদেশ।

গ্রুপ পর্বের সেই নিষ্প্রভ চেহারার বদলে আজ এক লড়াকু বাংলাদেশকে দেখা গেছে। ১২ ও ১৪ মিনিটে তহুরার গোল করার দারুণ সুযোগ মিস করা এবং ৪১ মিনিটে অল্পের জন্য বল পোস্টের বাইরে চলে যাওয়া এই মুহূর্তগুলো ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের চালকের আসনে থাকতো বাংলাদেশই।

ম্যাচের ৪২ মিনিটে খেলার ধারার বিপরীতে ভারতের পেয়ারি সাসা গোল করে দলকে লিড এনে দেন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে তহুরার নিখুঁত পাসে ঋতুপর্ণা চাকমার গোলটি ছিল বাংলাদেশের জন্য প্রাণসঞ্চারী। ১-১ সমতায় থেকে বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের ফুটবলারদের চোখেমুখে ছিল ট্রফি জয়ের দৃঢ়তা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ছন্দপতন ঘটে। খেলা শুরুর মাত্র এক মিনিটের মাথায় ভারতের সানফিদার হেডে বল জালে জড়ালে ফের পিছিয়ে পড়ে বাংলাদেশ। গোল শোধে মরিয়া হয়ে ৫১ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের হেড অল্পের জন্য ক্রসবার উঁচিয়ে বাইরে চলে যায়। এরপর ভারতের রক্ষণভাগের দৃঢ়তায় এবং গোলরক্ষকের বীরত্বে আরও কয়েকবার গোলবঞ্চিত হয় বাংলাদেশ।

ম্যাচের ৮১ মিনিটে রক্ষণভাগের ভুলে লিন্ডাকমের গোলটি কার্যত বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপার কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। শেষ দিকে সাগরিকা ব্যবধান কমানোর প্রাণান্তকর চেষ্টা করেও সফল হননি।

শেষ বাঁশি বাজার সাথে সাথে মাঠে একরাশ বিষণ্নতা নিয়ে লুটিয়ে পড়েন বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে, ভারতের ষষ্ঠবারের মতো সাফের শিরোপা জয়ের উৎসবে মাতেন স্বাগতিক সমর্থকরা। পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম বাংলাদেশের জন্য এক বিষণ্নতার নাম হয়ে থাকলো।

আরও খবর 16

Sponsered content