Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

নগরে ফিল্মি স্টাইলে ডা*কা*তি: ভুক্তভোগীকে উদ্ধার করল পুলিশ

  প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:৩৭:৪৪ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করে নগরের পাঁচলাইশ থানা এলাকায় ডাকাতের কবল থেকে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তাকে উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন ভবনের দ্বিতীয়তলা থেকে তাকে উদ্ধার করা হয়।ভুক্তভোগীর নাম লোকমান হাকিম।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে বাসার বর্তমান কর্মচারী সাব্বির (১৯) ও সাবেক কর্মচারী রিয়াদের (২০) সহযোগিতায় একদল ডাকাত লোকমান হাকিমকে জিম্মি করে।

এ সময় ভবনের এক বাসিন্দার চিৎকারে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। কিন্তু পুলিশ আসার সঙ্গে সঙ্গে দুই ডাকাত কৌশলে পালিয়ে যায়। তবে ডাকাতদের একজন ভুক্তভোগী লোকমান হাকিমকে গলায় ছুরি ঠেকিয়ে বাথরুমে আটকে ফেলে। এ সময় পুলিশকে হুমকি দেওয়া হয় ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা করলে ভুক্তভোগীকে জবাই করা হবে।

সিএমপি কমিশনার হাসিব আজিজ জানান, ঘটনার পর পুলিশের একাধিক টিম ভুক্তভোগীকে উদ্ধারে কাজ করে। একপর্যায়ে সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে অনুকূল পরিবেশ সৃষ্টি করে ভুক্তভোগীকে কৌশলে উদ্ধার করা হয় এবং ডাকাতদের দুজন মো. বায়েজিদ শেখ ও মো. আকাশকে আটক করা হয়। আটক দুজনের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া পলাতক দুজনকে আটকের চেষ্টা চলছে।

আরও খবর 25

Sponsered content