Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

ঢাকা শহরের অলিগলিতে ম্যানহোলের ঢাকনা চুরির হিরিক: বাড়ছে দুর্ঘটনা

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৫ , ১১:৫৯:১৭ প্রিন্ট সংস্করণ

কায়সার আহমেদ,ঢাকা : ঢাকা শহরের অলিগলিতে এমনকি ব্যস্ত সড়কে ম্যানহোলের ঢাকনা চুড়ির হিরিক পড়েছে। যার ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। প্রতিদিনই কেউ আহত হচ্ছে, ম্যানহোলের ভিতরে পড়ে হাত-পা ভেঙে হাসপাতালে যেতে হচ্ছে। লাল কাপড়ের বাঁশ দিয়েও কেউ চিহ্নিত করছে না। যার ফলে এই দুর্ঘটনার সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা করে জানা যায়, তারা নজরে রাখছে কিন্তু কোন সুরাহা করতে পারছে না।

সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের অফিসে বিষয়টি খোঁজখবর নিলে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা বলেন, আমরা ব্যাপারটা শুনেছি কিন্তু বাজেট না থাকায় তাৎক্ষণিকভাবে গ্রহণ করা যাচ্ছে না। তবে আমরা দ্রুতই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। ম্যানহোলের ঢাকনা না দিতে পারলেও তাৎক্ষণিকভাবে বাশেঁর সঙ্গে লাল পতাকার চিহ্ন দিয়ে অন্তত সতর্কতার পদক্ষেপ গ্রহণ করব। এ অবস্থা চলতে থাকলে আহত নিহতের সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও খবর 4

Sponsered content