Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ি থেকে কে নির্বাচন করবে সেটি মুখ্য বিষয় নয়: নৌকার বিজয় নিশ্চিত করাই জরুরী: নজিবুল বশর

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৩ , ১০:১৬:৫৩ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী: বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, খালেদা জিয়া সুস্থ হলে মির্জা ফখরুল ও তারেক জিয়া যে পাগলামি করছে তা বন্ধ হয়ে যেত। মূলত খালেদা জিয়াকে নিয়ে বিএনপি রাজনীতি করছে। তারা চাচ্ছেনা খালেদা জিয়া সুস্থ হয়ে রাজনীতিতে সক্রিয় হোক।




১৭ অক্টোবর মঙ্গলবার বিকাল ফটিকছড়ি উপজেলা পরিষদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এমপি মাইজভান্ডারী আরো বলেন, ‘বিএনপির সাথে নির্বাচনী সংলাপ হোক সেটা আমরাও চাই। তবে তাদের চার দফা মেনে নিয়ে নয়। বাস্তবতা হচ্ছে বিএনপি আসলেও নির্বাচন হবে, না আসলেও হবে। তিনি আরো বলেন আগামী নির্বাচনে ফটিকছড়িতে কে নির্বাচন করবে সেটি মূখ্য বিষয় নয়, জরুরী হচ্ছে নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করা।




উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়বের সভাপতিত্বে এবং নির্বাহী অফিসার সাব্বির রহমান সানির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট এম, সালামত উল্লাহ চৌধুরী শাহীন, ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভার মেয়র যথাক্রমে আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন ও একে জাহেদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এটিএম কামরুল ইসলামসহ ১৮ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




আরও খবর 27

Sponsered content