কক্সবাজার

১০০ অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ

  প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৬ , ১০:২৪:৩৪ প্রিন্ট সংস্করণ

মহিউদ্দীন কুতুবী, কুতুবদিয়া প্রতিনিধি: ​তীব্র শীত থেকে রক্ষা পেতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ১০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

​সোমবার ৫ জানুয়ারি আলী আকবর ডেইল ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার জনাব জামশেদ আলম রানা,নিজেই উপস্থিত থেকে নিজ হাতে শীতার্তদের মাঝে এই উপহার তুলে দেন।

​এসময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন,​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,​উপজেলা শিক্ষা অফিসার,​উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার।

​”সরকারের এই উদ্যোগের লক্ষ্য হলো কোনো মানুষ যেন শীতে কষ্ট না পায়। পর্যায়ক্রমে আরও অসহায় মানুষের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে” বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।

আরও খবর 30

Sponsered content