প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৫ , ১২:১১:৫৮ প্রিন্ট সংস্করণ

আনোয়ারা প্রতিনিধি: “আপনার ক্ষুদ্র প্রচেষ্টায় হতে পারে অন্যের হাসি মুখ” এই শ্লোগানকে সামনে রেখে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী বখতিয়ার সোসাইটি প্রাঙ্গণে শুভ উদ্ভোদন হলো বখতিয়ার মানবতার ঘর।
সূদুর লন্ডন প্রবাসী সেলিম করিমের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে নিজ গ্রাম বখতিয়ার পাড়ায় বিভিন্ন মানবিক কাজের প্রতি উৎসাহিত হয়ে হতদরিদ্র মানুষের প্রয়োজনে প্রতিষ্ঠা করেন বখতিয়ার মানবতার ঘর নামক মানবিক ঘর, উদ্দেশ্য আপনার নিত্য অপ্রয়োজনীয় জিনিস রেখে যাবেন, যা হতদরিদ্র এসে প্রয়োজন হিসেবে নিয়ে যাবে।
বখতিয়ার সোসাইটির সম্মানিত চেয়ারম্যান ইলিয়াস সোবাহানের সভাপতিত্বে ও ইমদাদুল হক সজীবের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ ওসমান গনি, বিশেষ অতিথি মুহাম্মদ তাহের হোসেন, মুহাম্মদ সবুর, বাবুল হক (বাবু), আবু ছৈয়দ, মুহাম্মদ ইদ্রিস (যুক্তরাষ্ট্র), মুহাম্মদ নুর মেম্বার, ক্বারী মুহাম্মদ সাইফুল্লাহ, আরিফ উদ্দিন, মুহাম্মদ ছৈয়দ, আব্দুল মুবিন বাবর, মুহাম্মদ ইদ্রিস সহ প্রমুখ। এতে বখতিয়ার মানবতার ঘরের স্বেচ্ছাসেবক মুহাম্মদ শফী, মুহাম্মদ ছিদ্দিক আলী, মোঃ আবু তাহের, মুহাম্মদ ইয়াকুব আলী, মুহাম্মদ আবু বক্কর, মুহাম্মদ ফয়সাল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বখতিয়ার পাড়ায় ইতিপূর্বে বহু মানবিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে তবে লোক সমালোচনার চাপে বন্ধ করতে হয়েছে, সেলিম করিম যে উদ্যোগ গ্রহণ করেছে সত্যি প্রশংসনীয়, আমাদের সমগ্র বখতিয়ার বাসীর উচিৎ এই মহৎ মানবিক কাজে শারিরীক, মানসিক ও আর্থিক সহযোগিতা করা।