Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

এশিয়া কাপের বাংলাদেশ দলে চমক সোহান-সাইফ, বাদ মিরাজ

  প্রতিনিধি ২২ আগস্ট ২০২৫ , ১১:০৬:৪৫ প্রিন্ট সংস্করণ

খেলাধুলা ডেস্ক: পাকিস্তান ও ভারতের পর এশিয়া কাপের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান।তবে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

শুক্রবার ঘোষিত দলে সবচেয়ে বড় চমক সোহান। তিন বছর পর জাতীয় টি-টোয়েন্টি দলে ফিরলেন এই উইকেটকিপার-ব্যাটার। বর্তমানে তার নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল খেলছে অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। প্রায় দুই বছর পর আবারও ডাক পেয়েছেন সাইফ হাসান। অন্যদিকে মিরাজ ছাড়াও দলে জায়গা পাননি সর্বশেষ সিরিজে খেলা ওপেনার নাঈম শেখ ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মোট ১৯টি ম্যাচের মধ্যে ১১টি হবে দুবাইয়ে এবং ৮টি আবুধাবিতে। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। অন্যদিকে গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে। দুবাইয়ে ফাইনাল নির্ধারিত হয়েছে ২৮ সেপ্টেম্বর।

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, যা শুরু হবে ৩০ আগস্ট থেকে সিলেটে। সেই সিরিজেও এশিয়া কাপে ঘোষিত স্কোয়াডকেই ব্যবহার করবে বিসিবি।

বাংলাদেশের স্কোয়াড

মূল দল (১৬ জন): লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

স্ট্যান্ডবাই (এশিয়া কাপ): সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।

আরও খবর 16

Sponsered content