Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরলেন চার স্বতন্ত্র প্রার্থী

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৪৯:৫২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চারজন স্বতন্ত্র প্রার্থী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা এই ঘোষণা দেন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া চার স্বতন্ত্র প্রার্থী হলেন—সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।

এ সময় তারা ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে পূর্ণ সমর্থন জানান এবং নির্বাচনে তার বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও খবর 17

Sponsered content