প্রতিনিধি ৮ মার্চ ২০২৬ , ১১:১১:৪২ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশ প্রতিনিধি : রবিবার চন্দনাইশের পূর্ব সাতবাড়িয়ায় শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র পরিবারের স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েদের মাঝে মাসিক শিক্ষা বৃত্তি ও ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরন করা হয়েছে।
ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সর্ব কনিষ্ঠ সদস্য ও প্রয়াত আবদুল ওয়াহেদ মাস্টারের দৌহিত্র হাফেজ মো ইশতিয়াক উদ্দিন শিক্ষার্থীদের হাতে এ নগদ অর্থ তুলে দেন।
এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান মো শাখাওয়াত হোসেন শিবলী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মা’দের কাছে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরন করেছেন।
ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি উপ পরিষদের সদস্য সচিব তওসীফ আবিদের পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কো চেয়ারম্যান মো নাজিম উদ্দিন, নির্বাহি সদস্য মাইনুল ইসলাম পুতুল, সাইফু খান, হাবিবউল্লাহ রাশেদ, আকতার হোসেন, মো সাকিব ও তৈয়ব উদ্দিন কাদেরী প্রমূখ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মো শাখাওয়াত হোসেন শিবলী বলেন, “এলাকার হতদরিদ্র অসহায় জনগোষ্ঠীর জীবন মানের কিছুটা উন্নয়নের ব্রত নিয়ে ২০১৪ সালে আমরা প্রতিষ্ঠা করেছি শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশন। এলাকার স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েদের শিক্ষাজীবন অর্থ সংকট মুক্ত রাখতে এ ফাউন্ডেশন সর্বদা প্রচেষ্টায় থাকবে।”
এ সময় মরহুম শিক্ষাবিদ আবদুল ওয়াহেদ মাস্টারের আত্মার মাগফিরাত কামনা করে দেয়া ও মুনাজাত করা হয় ।