Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ার বড়হাতিয়ায় স্কুলের নামে অবৈধভাবে সেবাখোলা দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

  প্রতিনিধি ২৯ জুলাই ২০২৩ , ১০:২৭:১৭ প্রিন্ট সংস্করণ

মো: আরিফুল ইসলাম: লোহাগাড়ার বড়হাতিয়ায় কেজি স্কুলের নামে সনাতন সম্প্রদায়ের সেবাখোলা অবৈধভাবে দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

২৯ জুলাই শনিবার সকালে দক্ষিণ বড়হাতিয়াস্থ খতিয়ানভুক্ত সেবাখোলা অঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।




মানববন্ধনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবু শুকলাল শীল, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) লোহাগাড়া উপজেলা সংসদের সভাপতি ডাঃ সুকুমার নাথ, সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীল, সেবাখোলা পরিচালনা কমিটির সভাপতি রাজকুমার রুদ্র, সাধারণ সম্পাদক শিবানন্দ রুদ্র,গ্রামপুলিশ স্বপন দেবনাথ, স্বপন রুদ্র, ডাঃ সুমন নাথ, ডাঃ রাজিব রুদ্র, দীপক দেবনাথ, প্রবাল দেবনাথ, রুবেল দেবনাথ,শিবু রুদ্রসহ এলাকার ৫ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।




মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, কেজি স্কুলের নামে একটি মহল দীর্ঘদিন ধরে সনাতন সম্প্রদায়ের সেবাখোলা অবৈধভাবে দখলের চেষ্টা করে আসছে। উক্ত সেবাখোলাটি সরকারী খাস খতিয়ানভূক্ত। আরএস এবং বিএস খতিয়ানে ৩১ শতক জায়গা সেবাখোলার নামে লিপিবদ্ধ আছে। এলাকাবাসীরা জানান এই সেবাখোলায় সনাতন সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন থেকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে। সেবাখোলার পবিত্রতা রক্ষার্থে গত ২৫ এপ্রিল পাকাখুঁটি নির্মাণ ও জাল দ্বারা সীমানা ঘেরাও করা হয়। কিন্তু স্থানীয় কিছু লোক গত ২৭ এপ্রিল সকালবেলা সীমানার ঘেরাও ভাংচুর করে ও জাল ছিড়ে ফেলে। এ ব্যাপারে গত ২৮ এপ্রিল সেবাখোলা পরিচালনা কমিটির সভাপতি লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরী (নং-১৩২৩) করেন।




জানা যায়, সম্প্রতি এ ব্যাপারে লোহাগাড়া থানার তৎকালীন ওসি আতিকুর রহমান, উপ-পরিদর্শক ফারুক হোসেন, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় বড়ুয়া, স্থানীয় মেম্বার রফিক আহমদ ও এলাকার উভপক্ষের গণমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিরোধ মীমাংসার এক বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত মতে সেবাখোলা পরিচালনা কমিটির পক্ষ হতে সেবাখোলার সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করা হয়। কিন্তু প্রতিপক্ষের লোকজন গত ২৬ জুলাই নির্মাণ কাজে বাধা এবং ভয়-ভীতি ও হুমকি-ধমকি দেয়।




এ ব্যাপারে সেবাখোলা পরিচালনা কমিটির পক্ষ থেকে গত ২৮ জুলাই লোহাগাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। এতে এলাকার জনৈক মোঃ নাছির উদ্দিনসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মানববন্ধনে বক্তারা সেবাখোলা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।




আরও খবর 28

Sponsered content