Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

সন্ত্রাস, চাঁদাবাজি বা সিন্ডিকেট নতুন বাংলাদেশে চলবে না: জেলা প্রশাসক

  প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৬:০২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, যে অপরাধ করবে, সে শুধু অপরাধী। তার অন্য কোনো পরিচয় নেই। কোনো সন্ত্রাস, চাঁদাবাজি বা সিন্ডিকেট নতুন বাংলাদেশে চলবে না।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বোয়ালখালী থানা পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, জনগণ পরিবর্তন চায়। আমরা ২০ বছর আগে যে ধারাবাহিকতায় চলেছি, এখন আর সেই পথে চলা যাবে না। সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সবাই মিলে নতুন বাংলাদেশে নিরাপদ সমাজ গড়তে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং বোয়ালখালী থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান।

এইদিন ট্রাই সাইকেল, বাই সাইকেল, সুবর্ণ নাগরিক কার্ড এবং সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ ও উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক।

আরও খবর 28

Sponsered content