Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

দেশ পুনর্গঠনে একযোগে কাজ করতে হবে: জামায়াত

  প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৪ , ৫:৩৩:৩৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, জনকল্যাণমুখী দেশ পুনর্গঠনে সব মহলকে একযোগে কাজ করতে হবে। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনসাফ, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও ইসলামি মূল্যবোধের বাংলাদেশ গড়ে তোলা হবে।

সোমবার (২৬ আগস্ট) রাতে নগরের পাঁচলাইশ ও চান্দগাঁও থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মিসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।




বাংলাদেশে চ্যালেঞ্জ আরও আছে জানিয়ে মুহাম্মদ শাহজাহান বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ একটা বিশেষ বাহিনীকে ব্যবহার করেছিল।

বাহিনীটি ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছে। বাহিনীটির উদ্দেশ্য খারাপ ছিল। তাদের পরিকল্পনা নস্যাৎ করতে ছাত্র-জনতা মাঠে নামে। আমাদের ছাত্র বন্ধুরা কয়েক মিনিটের মধ্যে সচিবালয়ের আশপাশ পরিষ্কার করে ফেলেছে। এ ধরনের কোনো ষড়যন্ত্র, কোনো জঞ্জাল যদি সামনে আনা হয়, ছাত্র-জনতা যেভাবে জঞ্জাল পরিষ্কার করেছে সেভাবে সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে ছাত্রজনতা সবসময় মাঠে থাকবে। জামায়াতে ইসলামী সবসময় গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে ছিল, থাকবে ইনশাআল্লাহ। বৈষম্যমুক্ত বাংলাদেশ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির শাহজাহান চৌধুরী বলেন, আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে জামায়াতে ইসলামী গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠাকরণ, ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা কায়েম, মানবাধিকার রক্ষা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে একদল দায়িত্বশীল নাগরিক এবং সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব শক্তিশালীকরণ এবং পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায়নীতির ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে আগ্রহী।




পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমির সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মাওলানা মফিজুল হকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নগর জামায়াতের নায়েবে আমির বিশিষ্ট পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এসএম লুৎফর রহমান, চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ার, বায়েজিদ থানা আমির জাকির হোসেন, পাঁচলাইশ থানার নায়েবে আমির সোলায়মান চৌধুরী, থানার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তাওহিদ আজাদ, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড আমির মাওলানা আবদুর রহিম, ৭ নম্বর ওয়ার্ড আমির কাজী আব্বাস আলী, থানার কর্মপরিষদ সদস্য সোহেল রানা, ইঞ্জিনিয়ার আবুল কালাম, আবদুল মালেক ও আজিজুল হক প্রমুখ।




অন্যদিকে চান্দগাঁও থানা আমির মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে থানা সেক্রেটারি জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় কর্মিসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, দারসূল কুরআন পেশ করেন দারুল উলুম কামিল মাদ্রাসা ও বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, ইসলামি চিন্তাবিদ প্রফেসর ড. সাইয়্যেদ আবু নোমান, সাহিত্যিক ও লেখক ড. আহসান হাবীব ইমরোজ, থানা নায়েবে আমির অধ্যাপক জসিম উদ্দিন, থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজাদ চৌধুরী ও ওমর গণি, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান।




উপস্থিত ছিলেন জামায়াত নেতা নুরুল মোস্তফা হোলালী, ইঞ্জিনিয়ার ওমর ফারুক, ড. জাকির হোসেন হাওলাদার, হাফেজ মাওলানা আব্দুল আজিজ শোয়াইব, সমাজকর্মী নুরুল হোসাইন, আব্দুল কাদের পাটোয়ারি, রইসুর রহমান চৌধুরী তিতু প্রমুখ।

আরও খবর 25

Sponsered content