প্রতিনিধি ১৭ জুন ২০২৫ , ৯:৫৯:৩৩ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার সদর বিবিরহাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম। নোংরা পরিবেশ ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন করার দায়ে বিবিরহাট বাজারের মমতাজ বেকারি, অনিল বেকারী ও আবুল হোসেন বেকারী নামক তিন প্রতিষ্ঠানকে ১লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে চট্টবাণীকে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম।