বিনোদন

দেশের বেশিরভাগ পুরুষ ‘সেক্সুয়ালি হতাশাগ্রস্ত’: মাহি

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৫ , ১১:৩৫:৪২ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: ছোট পর্দার চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। গেল বুধবার এই অভিনেত্রী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করেন।

এরপরেই মিয়া খলিফার সঙ্গে তার তুলনা করেন কেউ কেউ। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। শুধু ক্ষোভ প্রকাশেই সীমাবদ্ধ থাকেননি। এক সাক্ষাৎকারে দেশের বেশিরভাগ পুরুষকে ‘সেক্সুয়ালি হতাশাগ্রস্ত’ বললেন তিনি। তাই এই ধরনের নোংরা ভাবনা করতে পারেন বলে দাবি তার।

মাহির ভাষ্য, যারা এই ধরনের সমালোচনা করে, এদের নিয়ে আর কিছু বলার নেই। আমি জানি না, এই সিগনেচারটা কে তৈরি করেছে? চশমা পরলেই আমাকে অন্য কারো মতো লাগতে হবে, এমন তো কথা না। আসলে আমার কাছে মনে হয়েছে, আমাদের দেশের বেশির ভাগ পুরুষ ‘সেক্সুয়ালি হতাশাগ্রস্ত’।

তিনি বলেন, হতাশাগ্রস্ত বলেই রিডিংগ্লাস পরা এ রকম ছবি দেখে তাদের কাছে মনে হয়েছে, এটা ওই রকম। এ ছাড়া আমি কোনো কারণ খুঁজে পাই না। একজন আর্টিস্ট অনেক ধরনের ছবি আপলোড করতে পারে। সেটা নিয়ে মানুষ নানা মন্তব্য করতেই পারে। কিন্তু এই ধরনের অসভ্যতা তো মানা যায় না।

দেশের অধিকাংশ পুরুষকে সেক্সুয়ালি হতাশাগ্রস্ত উল্লেখ করে মাহি বলেন, এর আগে আমার বর্ণ নিয়ে, পরনের কাপড় নিয়েও অকারণে সমালোচনা, বিতর্ক তৈরি করল! এবার একটা গ্লাস, রিডিং গ্লাস! ‘সেক্সুয়ালি হতাশাগ্রস্ত’ মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা নয়। অনেকে বলছে, মিয়া খলিফা, মিয়া খলিফা। আমাকে ওর সঙ্গে তুলনা করছে, সেটা সমস্যা না, কিন্তু তারা তুলনা করছে নেগেটিভ উপায়ে, এটাতেই আমার আপত্তি।

মাহির ভাইরাল হওয়া ছবিগুলো ‘সুইট কলিগ’ নামের এক নাটকের। নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। কয়েক দিন আগে নাটকটির শুটিং শেষ করেছেন বলে জানান এ অভিনেত্রী।

বলে রাখা যায়, বুধবার মাহি ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন। যেখানে দেখা গেছে সবুজ রঙের কোর্ট, চোখে চশমা পরে একটি অফিসে বসে আছেন। ছবিগুলো প্রকাশ করে অভিনেত্রী লিখেছিলেন, আসছে ‘সুইট কলিগ’।

আরও খবর 20

Sponsered content