Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

ভুল মানুষকে বিয়ে করতে চান না ম্রুণাল

  প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:৪০:৪৪ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: বেশ কয়েক মাস ধরে গুঞ্জন, ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা ধানুশের সঙ্গে প্রেম করছেনঅভিনেত্রী ম্রুণাল ঠাকুর। এর আগে এ সম্পর্ককে কেবল ‘বন্ধুত্ব’ বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।

কিছু দিন আগে নতুন করে গুঞ্জন শোনা গিয়েছিল, ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ে করবেন ম্রুণাল-ধানুশ। তবে বিশ্ব ভালোবাসা দিবসের কয়েক দিন আগে এই গুঞ্জন উড়িয়ে দেন।

কয়েক দিন পরই মুক্তি পাবে তার অভিনীত ‘সেহের’ সিনেমা। সিনেমাটি নিয়ে কথা বলার সময়ে বিয়ে প্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করেন এই অভিনেত্রী।

ডেকান ক্রনিকল-কে দেওয়া সাক্ষাৎকারে ম্রুণাল ঠাকুর বলেন, বিয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তা সঠিক মানুষের সঙ্গে হলে। আগের দিনে বিয়ের নির্দিষ্ট ও আদর্শ বয়সসীমা ছিল।

আজকের দিনে বেশি গুরুত্বপূর্ণ, আপনি কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন! এমন একজন মানুষকে বেছে নেবেন, যে আপনার গুণের পাশাপাশি আপনার দুর্বলতাগুলোকেও মেনে নেবে।
ভুল মানুষকে বিয়ে করতে চান না ম্রুণাল ঠাকুর। বিষয়টি ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, সিনেমাটির (সেহের) মূল বার্তা খুব সহজ। তা হলো- শুধু বিয়ে করার জন্য বিয়ে নয়।

এমন কাউকে বিয়ে করুন, যার ওপর আপনি নির্ভর করতে পারবেন। যে আপনাকে শক্তি দেবে, আপনার ভুলত্রুটি ধরিয়ে দেওয়ার বদলে সেগুলো গ্রহণ করবে। আমি তাড়াহুড়ো করে ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে ধৈর্য ধরে অপেক্ষা করতেই পছন্দ করি।

ম্রুণাল এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চান, যে তার বাবা-মাকে নিজের বাবা-মায়ের মতো ভালোবাসবেন। তার মতে, আমার কাছে নেতৃত্বের গুণ খুব গুরুত্বপূর্ণ।

আমি এমন একজন মানুষ চাই, যে তার পরিবারকে এগিয়ে নিয়ে যেতে পারেন, আমার শিল্পকে সম্মান করবেন, আমার বাবা-মাকে নিজের বাবা-মায়ের মতোই দেখবেন। আমি শান্তি আর সুখ চাই, এতটুকুই।

আরও খবর 20

Sponsered content