Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

দেশের উন্নয়নের মূলে রয়েছে নারীর ক্ষমতায়ন: মেয়র রেজাউল

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৩ , ৯:২২:১৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: নারীর ক্ষমতায়ন কৌশলের ওপর ভর করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে বলে মন্তব্য করেছেন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

রোববার (২৪ সেপ্টেম্বর) বীরকন্যা প্রীতিলতার আত্মহুতি দিবস উপলক্ষে অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ আয়োজিত স্মারক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।




মেয়র বলেন, প্রীতিলতা সমাজ বদলের চেতনা ছড়িয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছেন তার কেন্দ্রে আছে নারী সমাজের ভাগ্য বদল।

এ কারণে দেশের অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে নারীর ক্ষমতায়ন ঘটেছে। দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীরাও ভূমিকা রাখছে। অন্তর্ভুক্তিমূলক এ উন্নয়ন পরিকল্পনার জন্যই ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা।




চট্টগ্রামের বিপ্লবী ইতিহাস তুলে ধরে মেয়র রেজাউল বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনে প্রীতিলতার মতো বিপ্লবীদের অবদানে চট্টগ্রাম স্বল্প সময়ের জন্য স্বাধীনতা লাভ করে। আবার পাকিস্তান গঠনের পর আমরা দেখলাম আমাদের সাংস্কৃতিক অস্তিত্বের ওপর হামলা হচ্ছে। ওরা বলল, সাহিত্যকর্মেও ‘শ্মশান’ লেখা যাবে না ‘গোরস্থান’ লিখতে হবে। রবীন্দ্র সাহিত্য চর্চা করা যাবে না৷ আমাদের গান, সাহিত্য, বাঙালি পরিচয় ভুলে যেতে হবে। চট্টগ্রামবাসী ৬ দফার মন্ত্রে দীক্ষিত হয়ে আবার যুদ্ধে গেল, স্বাধীন করল স্বদেশ। আজকের শিক্ষার্থীদের উচিত চট্টগ্রামের বিপ্লবের ইতিহাস জানা, দেশকে ভালোবেসে বঙ্গবন্ধুর ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লড়াইয়ে শামিল হওয়া।




সভায় বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর মো. সলিম উল্ল্যাহ বাচ্চু, নীলু নাগ, পারভীন মাহমুদ, নরেন্দ্রনাথ সূত্রধর। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মো. আবু তালেব বেলাল। প্রধান আলোচক প্রফেসর ড. জয়নব বেগম এবং আলোচক প্রফেসর রীতা দত্ত ও অভীক ওসমান প্রীতিলতার জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রীতিলতার ওপর নাটিকা ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।




আরও খবর 25

Sponsered content