Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ধানের শীষ বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক: মীর হেলাল

  প্রতিনিধি ৯ আগস্ট ২০২৫ , ১০:৩৫:১৪ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, ধানের শীষ বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক, গণতন্ত্রে উত্তরণ, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। ধানের শীষে ভোট দিয়ে এদেশের মানুষ প্রতারিত হয়নি।

বিএনপি বরাবরই সাধারণ মানুষের ভোটের মর্যাদা রেখেছে তেমনি আবার প্রয়োজনে ভোটাধিকার ফিরে পেতে জীবন দিয়ে সংগ্রহ করেছে। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন।

আমরা তারেক রহমানের নেতৃত্বে আপনাদেরকে একটি আধুনিক বাংলাদেশ উপহার দেব ইনশাল্লাহ।

শনিবার (৯ আগস্ট) বিকেলে হাটহাজারী উপজেলার কাপ্তাই সড়কের হাজীর ঘাটা চত্বরে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্র ঘোষিত সদস্য ফরম পুরন ও নবায়ন কর্মসূচি পালন উপলক্ষে হাটহাজারী উপজেলাধীন ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা ইউনিয়ন ১৪ নম্বর শিকারপুর ও ১৫ নম্বর বুড়িশ্চরসহ ৩ ইউনিয়ন বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

ব্যারিস্টার হেলাল বলেন, গত দেড় দশক ধরে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী নানান কায়দায় দেশে নির্বাচন নির্বাচন খেলেছে। এই অপশক্তিকে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে অতীতে যেভাবে ছিনিমিনি খেলেছে তা আর কোনোদিন এই মাটিতে হতে দেওয়া হবে না।

১৫ নম্বর শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নুর খানের সভাপতিত্বে ও দক্ষিণ মাদার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান বাদশা, শিকারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফারুক, বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিনের যৌথ সঞ্চালনায় সমাবেশ বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুর মোহাম্মদ, উত্তর জেলা বিএনপির সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন, হাটহাজারী উপজেলা উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, বিএনপিনেতা আইয়ুব খান পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম ও উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি প্রমুখ।

আরও খবর 27

Sponsered content