Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

  প্রতিনিধি ৮ মার্চ ২০২৫ , ১১:২৩:১০ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় কর্তৃক আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে সকাল ১১টায় র‍্যালি, আলোচনা সভা ও আবৃত্তি ও সংগীত অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ ছফি উল্লাহ।

বক্তব্য রাখেন শীলা নন্দী,ভুজপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের মেম্বার রুপসী বণীক অন্তরা।

জাফতনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পল্লী খাস্তগীরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা যুব উন্নয়ন দপ্তরের কর্মকর্তা তানভীর আহমদ সিদ্দিকী, প্রকল্প কর্মকর্তা আলী নুর মিয়াজী,কিশোর কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক জয়িতা দাস,শিকা দেবী,আবৃত্তি শিক্ষক রওশন নাহার, সংগীত শিক্ষক কানুচি মারমা,সংগীত শিক্ষক নাজমা আকতার, আবৃত্তি শিক্ষক শিল্পী দাস,সংগীত শিক্ষক শিল্পী চক্রবর্তী,মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রীগণ।

“অধিকার, সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্য নিয়ে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। কবি নজরুল ইসলামের কবিতা উদ্ধিত দিয়ে বলেন এই পৃথিবীর যা করেছে সৃষ্টির চিরকল্যাণ তার অর্ধেক নর তার অর্ধেক নারী। একজন নারী মা,স্রী বোন, কন্যা।তাদেরকে যত্ন ও সুরক্ষা দিতে হবে। আমরা নারী আমরা পারি। সবকাজে আমরা নারীরা পুরুষের চেয়ে কম নই।

আরও খবর 27

Sponsered content