Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

সমুদ্র সৈকতে ডুবে মারা গেলেন অভিনেতা রাহুল

  প্রতিনিধি ৩০ মার্চ ২০২৬ , ১২:০৬:৩৯ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: বড়সড় দুঃসংবাদ পেল টলিউড। ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত অভিনেতা রাহুল ব্যানার্জি কলকাতার অদূরে দিঘার কাছে একটি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৩ বছর।

জানা গেছে, রোববার (২৯ মার্চ) ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিতে দিঘার কাছে উড়িষ্যাল তালসারি সমুদ্র সৈকতে যান তিনি।

শুটিং চলাকালীন এক পর্যায়ে পানিতে নামলে হঠাৎ তলিয়ে যান। পরে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে দ্রুত দিঘা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দিঘা হাসপাতালেই ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

ধারাবাহিকটিতে তার সহশিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিং শেষে ঘটনাটি ঘটে। তিনি বলেন, ‘পানিতে ডুবে মৃত্যু হয়েছে ওর। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ঠিক কীভাবে এটি ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।

তিনি আরও জানান, শুটিং শেষে সবাই মধ্যাহ্নভোজে গেলেও রাহুল আরও কিছু শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন। পরে দীর্ঘ সময় তাকে না পেয়ে খোঁজ করা হলে বিষয়টি সামনে আসে।

অন্যদিকে অভিনেতা দিগন্ত বাগচী বলেন, শুটিং শেষ হওয়ার পর তিনি পানিতে নামেন। সম্ভবত তিনি সাঁতার জানতেন না বা কোনোভাবে পানিতে আটকে পড়েছিলেন। টেকনিশিয়ানরা চিৎকার করে জানান তিনি ডুবে যাচ্ছেন।

উদ্ধার করার সময় তিনি জীবিত ছিলেন, তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো টলিপাড়ায়। সহকর্মী ও ভক্তদের মধ্যে বিরাজ করছে গভীর শোক।

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র ‘চিরদিনই তুমি যে আমার’ রাহুলকে তারকা খ্যাতি এনে দিয়েছিল। রাজ চক্রবর্তী নির্মিত এ সিনেমায় তার কৃষ্ণ চরিত্র তখনকার সিনেমাপ্রেমীদের আবেগে ভাসায়।

এছাড়া ‘জ্যাকপট’, ‘কাগজের বউ’সহ আরও কয়েকটি সিনেমায় তার চরিত্রগুলো নন্দিত হয়।

 

আরও খবর 20

Sponsered content