Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

ব্রেন টিউমারে আক্রান্ত, হাসপাতালে ভর্তি তানিয়া বৃষ্টি

  প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০৩:০২ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: ভালো নেই সময়ের ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তার এবারের ভালোবাস দিবস কেটেছে হাসপাতালের বিছানায়। জানা গেছে, মাথায় টিউমার ধরা পড়েছে এই অভিনেত্রীর।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাথায় টিউমার ধরা পড়েছে তানিয়া বৃষ্টির। সেজন্য তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। আজই (১৫ ফেব্রুয়ারি) তার অস্ত্রোপচার হওয়ার কথা।
এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার বিষয়টি জানান তিনি।

যদিও অসুস্থতা সম্পর্কে বিস্তারিত জানাননি।
পোস্টে দেখা যায়, হাসপাতালের বিছানায় ফুলের তোড়া দিয়ে মুখ-মাথা ঢেকে বসে আছেন। ক্যাপশনে লেখেন, পরিবার থেকে ভালোবাসা দিবসের ফুল পেয়েছেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে জানান, পরদিন (১৫ ফেব্রুয়ারি) তার মাথায় অস্ত্রোপচার হবে।

এদিকে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অপারেশন করা হচ্ছে।

অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে অনুরোধ জানানো হয়, অসুস্থতার সময়টিতে যেন শুটিং ডেট বা কাজের বিষয়ে ফোন বা বার্তা দিয়ে বিরক্ত করা না হয়।

একইসঙ্গে সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন রয়েছে উল্লেখ করে বলা হয়েছে, সুস্থ হয়ে উঠলে তিনি নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবেন।

আরও খবর 20

Sponsered content