Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

ফার্স্টলুকে পূর্বাভাস, গ্যাংস্টার রূপে আসছেন শাকিব খান

  প্রতিনিধি ২৮ মার্চ ২০২৪ , ১২:৩৬:১৩ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: লম্বা চুল, গালে দাঁড়ি, চোখে সানগ্লাস, চেয়ারে বসে ঠোঁটে জ্বলন্ত সিগারেট ধরা। গলায় লকেট, আঙুলে লাল-কালো পাথরের দুটি আংটি। আর পাশেই পায়ের কাছে রাখা মেশিন গান। এ যেন গ্যাংস্টার। বুধবার (২৭ মার্চ) বিকেলে এমন লুকেই হাজির হলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমাটি আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে। এই সিনেমার ফার্স্ট লুকেই গ্যাংস্টার লুকে ধরা দিয়েছেন কিং খান।




বৃহস্পতিবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন। এ উপলক্ষে শাকিবিয়ানদের উন্মাদনার শেষ নেই। আর এই উন্মদনার মাত্রা আরও বাড়িয়ে দিল অভিনেতার ‘তুফান’র লুক।

সামাজিকমাধ্যমে সিনেমাটির অফিসিয়াল ফার্স্টলুক প্রকাশ্যে এনেছেন নির্মাতা রায়হান রাফী। ক্যাপশনে তিনি লেখেন, জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা সুপারস্টার শাকিব খান। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

শাকিব খানও সামাজিক মাধ্যমে সিনেমাটির অফিসিয়াল ফার্স্টলুক শেয়ার করেছেন। এতে তিনি লেখেন, ‘তুফান’, লোডিং। মোস্ট ওয়ান্টেডের ফার্স্ট লুক।




পোস্টার প্রকাশের পর ধারণা পাওয়া গেল, ‘তুফান’র মাধ্যমে গ্যাংস্টারের চরিত্র রূপদান করতে চলেছেন শাকিব খান! মুহূর্তেই এই লুক পোস্টারটিও সামাজিক মাধ্যমে ছড়িয়েও যায়। প্রশংসায় ভাসছে শাকিব খানের নতুন এই লুক।

চরকি, আলফা আই ও কলকাতার এসভিএফের প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘তুফান’। শিগগিরই ভারতের রামুজি ফিল্ম সিটিতে এর দৃশ্যধারণের কথা রয়েছে। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সেটের কিছু ডামি স্থিরচিত্র, যা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন সিনেপ্রেমীরা।

‘তুফান’- এ শাকিবের বিপরীতে দেখা যাবে মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তীকে। নেতিবাচক চরিত্রে রয়েছেন অভিনেতা যীশু সেনগুপ্ত।

আরও খবর 20

Sponsered content