মহানগর

চট্টগ্রাম আদর্শ শিক্ষক ফোরাম’র বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রস্তুতি সভা

  প্রতিনিধি ৩১ মে ২০২৫ , ১০:৫৪:৪১ প্রিন্ট সংস্করণ

সিটি রিপোর্টার: চট্টগ্রাম মহানগরীর ‘আদর্শ শিক্ষক ফোরাম’র প্রস্তুতি সভা ফোরামের সভাপতি এস.এম দিদারুল আলমের সভাপতিত্বে ৩১ মে , শনিবার দুপুরে “পতেঙ্গা আইডিয়াল স্কুল এন্ড কলেজে” শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয় ।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আল- আমিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি,শিক্ষাবিদ এম.নজরুল ইসলাম খান।

অন্যান্যর মধ্যে মোঃ মহিদুল মাওলা, শিক্ষক মোঃ স্বপন মিয়া,মোঃ ইমাদুল হক, শিক্ষিকা সাবিনা আক্তার, নূরনাহার বেগম,মোহাম্মদ রায়হান, মাসরেকুল আনোয়ার, মো. আমিনুল ইসলাম প্রমুখ।

প্রস্তুতি সভায় সিদ্ধান্ত মোতাবেক শীঘ্রই মেধা বৃত্তির ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছেন ফোরামের সভাপতি এস এম দিদারুল আলম।

আরও খবর 25

Sponsered content