Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

ইয়ুথ দাবা টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগীয় দলের ব্যাপক সাফল্য অর্জন

  প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:২৪:০৮ প্রিন্ট সংস্করণ

হোসেন বাবলা: তারুণ্য‌ উৎসবে দাবায় ওপেন বিভাগে অনুর্ধ- ৮ ও অনুর্ধ-১৮ রানার্সআপ, অনুর্ধ –১৬ বিভাগে তৃতীয় এবং বালিকা অনুর্ধ –১৮ ও অনুর্ধ –১৪ তে তৃতীয় স্থান অর্জন করে।

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৯-১৩ ফেফ্রয়ারী ৫দিন ব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ওপেন অনুর্ধ–৮ বিভাগে আইলান তাজওয়ার অপরাজিত থেকে ৫খেলায় সর্বোচ্চ ৪.৫পয়েন্ট পেলেও ট্রাইবেকে পিছিয়ে থাকায় রানার্সআপ ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বানিজ্যিক রাজধানীর এই দলকে।

ওপেন অনুর্ধ ১৮ বিভাগ মোহাম্মদ শাকের উল্লাহ ৭খেলায় ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ, ওপেন অনুর্ধ – ১৬ বিভাগের আয়াজ আব্দুল্লা খাজির ৭খেলায় ৫ পয়েন্ট নিয়ে ৩য়, বালিকা অনুর্ধ – ১৮ তে উন্মিয়া বিনতে ইউছুপ লুবাবা ৬ খেলায় ৪ পয়েন্ট পেয়ে ৩য়, বালিকা অনুর্ধ -১৪ জায়দাদ রহমান রোযা ৭ খেলায় ৫ পয়েন্ট পেয়ে ৩য় স্থান ও আনুষ্কা দত্ত ৭খেলায় ৩.৫ পেয়ে ৫ম স্থানের পুরষ্কার লাভ করেন।

এছাড়া ব্যাক্তিগত ভাবে অংশ নিয়ে অনিন্দ্য রিক অনুর্ধ ১২বিভাগে ৩য় ও প্রঞ্জা রায় বালিকা – ১৪ বিভাগে ৪র্থ স্থান অর্জন করে।
মোট ১২বিভাগের খেলা অনুষ্ঠিত হয় এবং চট্টগ্রাম বিভাগীয় দাবা দল ১১টিতে অংশ গ্রহন করে।

এই সাফল্য অর্জনে চট্টগ্রাম বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভাপতি ও সদস্য সচিব,সিসিপিএ এবং চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির নেতৃবৃন্দ দল কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরও খবর 16

Sponsered content