Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর উদ্ধার

  প্রতিনিধি ২৪ জুন ২০২৫ , ১০:৪৬:৫৮ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন লোকালয়ে থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ি গ্রাম থেকে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা অজগরটি উদ্ধার করেন। পরে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অজগরটি বনে অবমুক্ত করা হয়।

উদ্ধার কাজে অংশ নেওয়া ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা আলম হাওলাদার বলেন, দক্ষিণ তাফালবাড়ি গ্রামের সুদেব বাইনের সবজি ক্ষেতে দেওয়া ঘেরার জালে আটকে পড়ে অজগরটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আমরা সাপটি উদ্ধার করি। উদ্ধার করা অজগরটি সুস্থ ছিল। খাবারের সন্ধানে বা উপযুক্ত পরিবেশের খোঁজে বনাঞ্চল ছেড়ে অজগরটি লোকালয়ে চলে এসে থাকতে পারে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, উদ্ধারকৃত অজগরটি লম্বায় ৮ ফুট এবং ওজন প্রায় ১০ কেজি। উদ্ধারকৃত অজগরটি বিকেলে বনের ধাবড়ি খাল এলাকায় অবমুক্ত করা হয়েছে।

আরও খবর 17

Sponsered content