খেলাধুলা

চট্টগ্রামে জিয়া ভেটার্ণ ফুটবলে চ্যাম্পিয়ন চট্টগ্রাম মাস্টার্স ক্লাব, রানার্স আপ রেজা ভের্টাণ দল

  প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৬ , ১১:৪৮:০৩ প্রিন্ট সংস্করণ

হোসেন বাবলা: চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে জিয়া ভেটার্ণ ফুটবল টুর্নামেন্ট’২০২৫-২৬ এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম মাস্টার্স ফুটবল ক্লাব।

২০ জানুয়ারি, মঙ্গলবার বিকেলে ফাইনালে তীব্র উত্তেজনায় ভরা ম্যাচ টি নির্ধারিত সময়ে ৬০ মিনিটে গোল শূন্য ড্র হলে ট্রাইবেকার শুটে চট্টগ্রাম মাস্টার্স ফুটবল ক্লাব পর পর ৩ গোল দিয়ে রেজা ভেটার্ণ ফুটবল দল কে পরাজিত করে প্রথম আয়োজনের শিরোপা ও নগদ ১ লাখ টাকার প্রাইজমানি লাভ করেন।

আর রানার্স আপ রেজা ভের্টাণ ফুটবল দল ৭০ হাজার টাকা পান।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন প্রদীপ বড়ুয়া তপু, ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় জয়ী দলের কিপার সাইফুল ইসলাম এবং ফেয়ার প্লে ট্রফি লাভ করেছেন এস কে স্পোর্টিং ক্লাব।

বিকেলে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সদস্য ও কেন্দ্রীয় ক্রীড়া দলের সদস্য ইসরাফিল খসরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও দাবা ফেডারেশনের মহাসচিব আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সাবেক জাতীয় ফুটবলার ও কেন্দ্রীয় ক্রীড়া দলের সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরী,সিজেকেএস’র সাবেক সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, সিডিএফএ সভাপতি একেএম শহীদুল ইসলাম, স্পন্সর প্রতিষ্ঠানের পরিচালক মোঃ শফিউল আলম বাদশা, জহির উদ্দিন বাবর।

টুর্নামেন্টের আহ্বায়ক ও ক্রীড়া দলের সদস্য মোঃ মশিউল আলম স্বপনের সভাপতিত্বে ও ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার মোঃ মামুনুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, নাজিম উদ্দিন নাজু।

ক্রীড়া দলের সদস্য ও চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির সাংগঠনিক সম্পাদক -মোঃ লোকমান, মোঃ মামুন হোসেন,সদস্য মোঃ হায়দার কবির প্রিন্স, মোঃ একরাম আফসারী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মানিত অতিথিরা বলেন, ক্রীড়া বিনোদনের স্বার্থে চট্টগ্রামে ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য ক্রীড়া আয়োজন অব্যাহত রাখতে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন ঘোষিত প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ স্থাপনের কাজ দ্রুত শুরুর উদ্যোগ নিতে বিশেষ ভাবে আশ্বাস দেন। এছাড়া সঠিক ক্রীড়াবিদদের যথাযথ ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করা হবে বলে জাতীয়তাবাদী ক্রীড়া দল নিরালস কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন।

আরও খবর 16

Sponsered content