উত্তর চট্টগ্রাম

আসলাম চৌধুরীর সাথে সীতাকুন্ড যুবদল-স্বেচ্ছাসেবক দলের মতবিনিময়

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ১০:৩৯:৫৫ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম-৪ সীতাকুন্ড ও আকবর শাহ-পাহাড়তলী (আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর সাথে মতবিনিময় করেছে সীতাকুন্ড উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল।রোববার (২৮ ডিসেম্বর) ফৌজদারহাট এলাকায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে আসলাম চৌধুরী বলেন, যুবদল ও স্বেচ্ছাসেবক দল বিএনপির প্রাণ ভোমরা হিসেবে বিবেচিত। তারেক রহমানের নতুন বাংলাদেশ ভাবনার কর্মযজ্ঞের বৃহদাংশ তরুণদের ঘিরেই আবর্তিত। ৩১ দফার আলোকে আট কর্মসূচী বাস্তবায়নে তরুণ যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, নির্বাচনে ভোটারদের মন জয় করতে হলে বিনয়ী ও সৎচরিত্রবান তারুণ্য যুব সমাজকে জনগনের দোড়গোড়ায় যেতে হবে। সেজন্য যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে ইমেজ বিল্ডআপ করতে হবে।

এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডাক্তার কমল কদর, জহুরুল আলম জহুর, মো: মোরছালিন,আওরঙ্গজেব মোস্তফা, ইসমাইল হোসেন, জাহিদুল হাসান, সোলায়মান রাজ, আলাউদ্দিন মনি, হেলাল উদ্দিন বাবর,আসলাম উদ্দিন, যুবদলের ফজলুল করিম চৌধুরী, খোরশেদ আলম মেম্বার, শাহাবুদ্দিন রাজু, রোকনউদ্দিন মেম্বার,হেলাল উদ্দিন নাম্বার, মিজানুর রহমান রাজু, লোকমান হাকিম রকি, লিয়াকত চৌধুরী, মো: ইব্রাহিম, মঞ্জুর প্রমুখ।

আরও খবর 27

Sponsered content