Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে চট্টগ্রামের সিভিল সার্জন

  প্রতিনিধি ৮ মার্চ ২০২৬ , ১২:০২:২৪ প্রিন্ট সংস্করণ

মো: রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (৭ মার্চ ২০২৬) দুপুর ১টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শনে আসেন এবং স্বাস্থ্যসেবার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, মাতৃসেবা বিভাগ, শিশু বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ঘুরে দেখেন। তিনি প্রতিটি বিভাগের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবা প্রদানের বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রোগীদের সেবাদান প্রক্রিয়া এবং চিকিৎসা ব্যবস্থাপনার বিষয়গুলোও তিনি পর্যবেক্ষণ করেন।

এছাড়াও হাসপাতালের কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন সিভিল সার্জন। তিনি তাদের দায়িত্ব পালনে আরও আন্তরিক ও সেবামুখী হওয়ার আহ্বান জানান। রোগীদের প্রতি মানবিক আচরণ, সময়মতো চিকিৎসা প্রদান এবং হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি রোগীদের কাছ থেকে হাসপাতালের সেবা সম্পর্কে বিভিন্ন মতামত ও অভিজ্ঞতার কথা শোনেন। এ সময় রোগীদের যেকোনো সমস্যা বা অভিযোগ দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ শেষে সিভিল সার্জন বলেন, সাধারণ মানুষের জন্য সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও মানসম্মত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ, রোগীদের যথাযথ সেবা প্রদান এবং চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দেন।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরিদর্শনের মাধ্যমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন।

আরও খবর 27

Sponsered content