Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

কন্দাল ফসলের আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল শীর্ষক স্টাফ প্রশিক্ষণ সম্পন্ন

  প্রতিনিধি ৭ মে ২০২৬ , ১২:৫৫:০১ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র উদ্দ্যেগে কন্দাল ফসল গবেষণা জোরদার করণ প্রকল্প কন্দাল ফসল গবেষণা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট অর্থায়নে “কন্দাল ফসলের আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল” শীর্ষক স্টাফ প্রশিক্ষণ আঞ্চলিক কৃষি গবেষণা প্রশিক্ষণ মিলায়তনে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড,এস এম ফয়সলের সভাপতিত্বে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন কন্দাল ফসল গবেষণা কেন্দ্রে গাজীপুর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড,মোঃ মোশাররফ হোসেন মোল্লা।

বিশেষ অতিথি ছিলেন গাজীপুর কৃষি গবেষণা কন্দাল ফসল প্রশিক্ষণ পরিকল্পনা জোরদার করণ প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড খোরশেদুল আলম। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড একে এম মাহবুবুল আলম, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোঃ নাজিম উদ্দীন, গাজীপুর কন্দাল ফসল গবেষণার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড, এটি এম তানজিমুল ইসলাম, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোঃ শাহাদাৎ হোসেন প্রমুখ অনুষ্ঠান সঞ্চালন করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড হৈমন্তী বড়ূয়া।

প্রশিক্ষণে কন্দাল ফসলের আধুনিক প্রযুক্তি কলাকৌশল ও রোগবালাই উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আরও খবর 27

Sponsered content