Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

চট্টবাণীতে সংবাদ প্রকাশ: সরকারি গাছ কাটায় অভিযুক্ত প্রধান শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ১৪ জুলাই ২০২৫ , ১০:০০:৫৬ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার স্হানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এল,জি,ডি) সড়কের সরকারি গাছ কেটে বিক্রি করে দেওয়া পশ্চিম ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশীদকে ৫০০০ (পাঁচ হাজার টাকা) জরিমানা করছেন ভ্রাম্যমান আদালত।

১৪ জুলাই সোমবার ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নজরুল ইসলাম কার্যালয়ে এসে এ ধরনের গর্হিত কাজ ভবিষ্যতে আর করবেন না বলে এই মর্মে মুচলেখা দেন তিনি। পরে তাকে সরকারি গাছ কাটার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয় । এসময় কর্তনকৃত ৪০ টি ইউক্যালিপটাস ও আকাশ মনি গাছ নিজ খরচে উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের (এল,জি,ডি) কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এর আগে গত ৪ও ৫ জুলাই দিন দুপুরে বন বিভাগের ও স্হানীয় প্রশাসনে লিখিত কোনো অনুমতি না নিয়ে ফটিকছড়ি – হেয়াকো সড়ক থেকে হালদা ভ্যালি চা-বাগান সংযোগ সড়কের পাশে থাকা সরকারি গাছ কেটে বিক্রি করেন প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশীদ। পরে কর্তনকৃত গাছ গুলো স্হানীয় কাট ব্যবসায়ী পালসার নাছির নামের এক ব্যক্তির নিকট মোটা অংকের বিনিময়ে বিক্রি করেন তিনি। এরপর বিক্রিত অর্থ গুলো ৬ ভাই বোনের মাঝে ভাগ-বাঁটোয়ারা করেন।

এই বিষয়ে চট্টবাণী পত্রিকার অনলাইনে ফটিকছড়িতে সরকারি গাছ কেটে বিক্রি করলে প্রধান শিক্ষক শিরোনামে সংবাদ প্রকাশের ১০ দিন পর নজর পরে উপজেলা প্রশাসনের। ১৪ জুলাই সোমবার দুপুরে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে ডেকে এনে প্রথমে মুচলেখা ও পরে সরকারি গাছ কাটার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম।

এই বিষয়ে সহকারী কমিশনার ভূমি মোঃ নজরুল ইসলাম বলেন “তাকে অফিসে ডাকা হয়েছে। সরকারি গাছ কাটার জবাব চাওয়া হয়েছে। তিনি এধরনের গর্হিত কাজ ভবিষ্যতে আর করবেন না মর্মে মুচলেখা প্রদান করেন, পরে সরকারি গাছ কর্তনের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কর্তনকৃত ৪০ টি ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ নিজ খরচে উপজেলা প্রকৌশলী অধিদপ্তরে(এল,জি,ডি) জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

আরও খবর 27

Sponsered content