সারাদেশ

সাবেক সংসদ সদস্য আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৬ , ১২:৫১:০৬ প্রিন্ট সংস্করণ

‎মোঃ ওমর সিয়াম, শার্শা উপজেলা প্রতিনিধি: ‎১৭ এপ্রিল শুক্রবার থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা অংশগ্রহণ করে।

‎শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় বেনাপোল ইউনিয়ন পুটখালী ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। সভাপতিত্ব করেন বেনাপোল ক্রীড়া সংস্থার সভাপতি মোস্তাফিজুজ্জোহা সেলিম ও সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য সচিব রাহানুজ্জামান দিপু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান।

‎খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও খবর 4

Sponsered content