Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

রাঙ্গামাটিতে পিসিসিপি’র ঈদ উপহার: ১৫০ পরিবারের মাঝে চাল বিতরণ

  প্রতিনিধি ১৯ মার্চ ২০২৬ , ১১:৪০:১৫ প্রিন্ট সংস্করণ

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: ১৯ মার্চ ২০২৬ ​পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে রাঙ্গামাটিতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সংগঠনের রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে আজ দুপুরে শহরের কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়।​

রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন।​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,​মো. নুরুজ্জামান, সভাপতি, নানিয়াচর উপজেলা বিএনপি।​পান্না মিয়া, সাধারণ সম্পাদক, বরকল উপজেলা যুবদল।​কলিম উল্লাহ, প্রধান শিক্ষক, কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

​অনুষ্ঠানে পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশারফসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. হাবীব আজম বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের ভ্রাতৃত্ব, সাম্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত এই খুশির সময়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। পিসিসিপি সবসময়ই মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসে এবং আগামীতেও পাহাড়ের মানুষের কল্যাণে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

​অন্যান্য বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে এ ধরনের ক্ষুদ্র উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সমাজের সামর্থ্যবান সকলকে নিজ নিজ অবস্থান থেকে পাহাড়ের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও খবর 29

Sponsered content