Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

নাট্যনির্মাতা মোহন খান আর নেই

  প্রতিনিধি ৩১ মে ২০২৩ , ৯:৩৫:৫৫ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক : নাট্যনির্মাতা, নাট্যকার ও প্রযোজক মোহন খান মারা গেছেন। মঙ্গলবার (৩০ মে) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মোহন খানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ডিরেক্টর’স গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।




তিনি জানান, ডিরেক্টর’স গিল্ডের সম্মানিত সদস্য, কথাসাহিত্যিক, নাট্যকার ও নাট্য নির্মাতা মোহন খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫বছর।

তিনি আরো জানান, বুধবার বাদ জোহর লালমাটিয়া জামে মসজিদ (বিবি মসজিদ) প্রাঙ্গণে মোহন খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।




মোহন খান অনেক দিন ধরে ব্রেন টিউমার জটিলতায় ভুগছিলেন। বেশ কিছু দিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। খানিকটা সুস্থ হওয়ার পর সম্প্রতি তিনি বাসায় ফিরেছিলেন। আবার অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন এই নির্মাতা।




আরও খবর 20

Sponsered content