Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

আহলা লোকনাথ মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ১৯ ফেব্রুয়ারি

  প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০৮:১২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী : বোয়ালখালীর সারোয়াতলী আহলা শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি ও কলিহত জীবের মঙ্গল কামনায় অষ্টপ্রহরব্যাপী উৎসব ১৯ ফেব্রুয়ারি শুরু হবে।

শ্রীশ্রী দুর্গা বিগ্রহ বাড়ি ও লোকনাথ বাবার আশ্রম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় শুভ অধিবাস কীর্ত্তন ও মঙ্গল ঘট স্থাপন। অধিবাস পরিবেশনায় থাকবেন লোহাগাড়া শ্রীশ্রী রাধাগোপীনাথ সেবাসুখ কুঞ্জ’র সেবক শ্রী ধনঞ্জয় গোস্বামী। ২০ ফেব্রুয়ারি ব্রাহ্মমুহূর্তে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনের শুভারম্ভ, ২১ ফেব্রুয়ারি ঊষালগ্নে মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও নগর পরিক্রমা।

নামসুধা বিতরণ করবেন: মা কালী আনন্দময়ী সম্প্রদায়-খুলনা, নদীয়া বিনোদিনী সম্প্রদায়-গোপালগঞ্জ, বাবা লোকনাথ সম্প্রদায়-নেত্রকোনা ও মহানাম সম্প্রদায়-চট্টগ্রাম।

মহোৎসবে সবার উপস্থিতি ও মহাপ্রসাদ আস্বাদনের আমন্ত্রণ জানান সভাপতি অ্যাডভোকেট সুমন দাশ ও সাধারণ সম্পাদক শংকর দে।

আরও খবর 28

Sponsered content