Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারায় বিরল প্রজাতির সাদা পেঁচা উদ্ধার

  প্রতিনিধি ২ এপ্রিল ২০২৫ , ১০:৩৬:০১ প্রিন্ট সংস্করণ

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার দক্ষিণ পরুয়াপাড়া গ্রাম থেকে বিরল প্রজাতির একটি সাদা পেঁচা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে এ প্রাণীটি উদ্ধার করা হয়।

ওইদিন রাতেই একটি খোলা মাঠে পেঁচাটিকে অবমুক্ত করে প্রশাসন। জানা যায়, মঙ্গলবার সকালে গ্রামের বিলে কিশোরদের হাতে ধরা পড়ে বিরল প্রজাতির পেঁচাটি।

স্থানীয় লোকজন প্রাণীটিকে উদ্ধার করে খাঁচায় রাখে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে রাতে এটিকে ওই জায়গাতেই অবমুক্ত করা হয়।

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, এটি সাদা প্রজাতির লক্ষ্মী পেঁচা। বর্তমানে প্রাণীটির সংখ্যা আমাদের দেশে কমে গেছে। এরা দিনের বেলায় দেখতে না পাওয়ায় ছেলেদের হাতে ধরা পড়ে। পরে রাতেই এটি অবমুক্ত করা হয়।

আরও খবর 28

Sponsered content