পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটিতে সিনিয়র স্টাফ নার্স সাথী বড়ুয়ার স্মরণে শোকসভা

  প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৫ , ১০:৫৫:৪৮ প্রিন্ট সংস্করণ

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি :- রাঙামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মিসেস সাথী বড়ুয়ার অকাল প্রয়াণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এই শোকসভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা এবং সঞ্চালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর খান। সভায় হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা প্রয়াত সাথী বড়ুয়ার কর্মজীবনের নিষ্ঠা, সহকর্মীদের প্রতি তার আন্তরিকতা এবং স্বাস্থ্যসেবায় তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, তার মৃত্যু শুধু পরিবার নয়, কর্মস্থল ও সমাজের জন্যও এক অপূরণীয় ক্ষতি।

শোকসভায় তার আত্মার চিরশান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। সভায় আলোচকগণ আরও বলেন, মানবজীবনে নানা সমস্যা আসে তবে চুপ থেকে নয়, আলোচনা ও পরামর্শের মাধ্যমেই সেই সমস্যা মোকাবিলা করা উচিত। মানসিক সুস্থতা বজায় রাখতে পরিবার ও সহকর্মীদের মধ্যে খোলামেলা যোগাযোগ রাখা জরুরি।

আরও খবর 29

Sponsered content