Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

বিমসটেক চেয়ারের দায়িত্ব বুঝে নিলেন অধ্যাপক ইউনূস

  প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৫ , ১১:১১:০৬ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট- বিমসটেকের চেয়ারের দায়িত্ব পেল বাংলাদেশ। শুক্রবার (০৪ এপ্রিল) বিকেলে থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে এ দায়িত্ব বুঝে নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা দুই বছরের জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন।

পরে অধ্যাপক ইউনূস তার বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক ও কার্যকরী বিমসটেকের ওপর জোর দেন।

পাশাপাশি তিনি আঞ্চলিক রাষ্ট্রগুলোর বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার উপস্থাপন করেন।

বিমসটেকের লক্ষ্য দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বাড়ানো।

প্রধান উপদেষ্টা বলেন, আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিমসটেক সেক্রেটারিয়েট প্রতিষ্ঠার পর প্রথমবার বাংলাদেশ এর চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছে।

উপস্থিতদের উদ্দেশে অধ্যাপক ইউনূস বলেন, আসুন আমরা একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও সুষ্ঠু অঞ্চল গড়তে কাজ করি, যা আমাদের জনগণের আকাঙ্ক্ষা। সপ্তম বিমসটেক সম্মেলনে ঢাকায় আপনাদের সবাইকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছি।

আরও খবর 17

Sponsered content