প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৬ , ১২:৫৫:২৮ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া ”বুলার তালুক ফুটবল ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা- ২০২৬ সম্পন্ন হয়েছে।
দক্ষিণ গাছবাড়িয়া বুলার তালুক জিএইচ গ্রামার স্কুল মাঠে ১৭ এপ্রিল (শুক্রবার) রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলায় বিজয়ী দলকে ট্রফি তুলে দেন সৌদি আরব মানাজিল আল মারজান ও মানাজিল আল সাফা হোটেল ম্যানেজম্যান্ট চেয়ারম্যান অফ লায়ন আলহাজ্ব রফিকুল ইসলাম (রফিক)। প্রধান মেহমান ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভার বিএনপির নেতা আলমগীরুল ইসলাম, বিএনপি নেতা অলি হোসেন মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম, প্রবাসী ফরিদুল আলম, প্রবাসী মাহবুব আলম, সমাজসেবক বখতিয়ার উদ্দিন, যুবনেতা শওকত কামাল, প্রবাসী সাইফুল ইসলাম, যুবনেতা এয়াকুব নবী সুমন, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন, সমাজসেবক জিল্লুর রহমান, সমাজসেবক জাফর আহমদ সওদাগর, সমাজসেবক আমিনুল ইসলাম, ব্যবসায়ী সরোয়ার কামাল, আবদুর রশিদ, মোজাম্মেল হক, আলা উদ্দিন, আবদুল হাকিম প্রমুখ।
শিক্ষক আবদুল মান্নান আজাদ সঞ্চালনায় আয়োজন কমিটি পক্ষে ছিলেন রিফাত, ওমর, আসিফ, জিহান, হাসনাত, তানভীর, তানজিদ, ফাতিন, আকিব, আজম খান, ওয়াসিম, সাজিদ, নোমন, আলিফসহ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ, বুলার তালুক ফুটবল ক্লাবের সংগঠনের সদস্য, অসংখ্যা দর্শকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত সমানে সমান লড়াই চলে, তবে শেষ মুহূর্তে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে ১–০ গোলে ভেক্টরি এসসি ফুটবল দলকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় চৌধুরী এফসি ফুটবল দল। প্রধান অতিথি একটি সুন্দর সমাজ বিনির্মানে খেলাধুলা গুরুত্ব তুলে ধরেন।
ছবির ক্যাপশনঃ চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া বুলার তালুক ফুটবল ক্লাবের উদ্যোগে অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করছেন অতিথিরা।